আসছে আই-রিং

২১ অক্টোবর, ২০১৯ ১৮:৪৬  
আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করতে স্মার্ট আংটি আনছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যা দিয়ে খুব সহজেই ওয়্যারলেস সংযোগের মাধ্যমে আপনি আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে। এ জন্য পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। স্মার্ট আংটিতে রয়েছে একটি প্রসেসর, মাইক্রোফোন ও একটি ছোট পর্দা, যা স্মার্টফোনের মতো টাচ করা যাবে। এর মধ্যে আরও রয়েছে ওয়্যারলেস ট্রান্সসিভার ও রিচার্জ করার সুবিধা। তাছাড়া রিংটিতে মুভমেন্ট বোঝার জন্য থাকবে সেন্সর, এর ফলে এর মধ্যে পাওয়া যাবে নেভিগেশন সুবিধা। কোনো বিপদ ঘটলে বা বিপদের সম্মুখীন হলে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দেবে এই রিং। মূলত কিছুটা দূর থেকে আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করার জন্য এই রিং তৈরি করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে রিং আনার কথা জানা গেলেও এটি নিয়ে কোনো ধরনের হালনাগাদ তথ্য জানায়নি সংস্থাটি। ডিজিবাংলা/প্রান্ত